1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে পিরোজপুরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। একই সঙ্গে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার নিন্দা ও বিচার দাবি জানিয়েছেন তারা।

এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫ শত টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে পিরোজপুরের ইন্দুরকানীসহ জেলার সকল উপজেলায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা বর্জন করে অফিসকক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা দাবি আদায়ের পাশাপাশি ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।

সরেজমিনে দেখা যায়, ইন্দুরকানী উপজেলার এফ. করিম আলিম মাদ্রাসা, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পওয়াশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, রামচন্দ্রপুর পি.এস মাধ্যমিক বিদ্যালয়সহ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সারাদেশব্যাপী ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।

ইন্দুরকানী উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি এম. আহসানুল হক ছগির বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানাই এবং দোষীদের বিচার দাবি করছি।”

উপজেলা এমপিওভুক্ত কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক এম.এ. কাইউম জমাদ্দার বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, অথচ বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫ শত টাকা চিকিৎসা ভাতা পান। কর্মচারীরা মাত্র ৫০ শতাংশ উৎসব ভাতা পান, যা অত্যন্ত অপ্রতুল। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৪৫ শতাংশ বাড়িভাড়া ও শতভাগ উৎসব ভাতা পান। এই বৈষম্য দূর করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও যোগ করেন, “আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং শিক্ষকদের ওপর চালানো হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট