1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, কর্মসূচি ও আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার (৭ নভেম্বর) সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো দিবসটি উদযাপন করে।

বিকেল ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালির নেতৃত্ব দেন দিনাজপুর-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা এবং সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম।

এছাড়া অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন—স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ একত্রিত হয়ে একদলীয় শাসন ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন।
সে সময়ের বিপ্লবের মধ্য দিয়েই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশের বহুদলীয় গণতন্ত্র ও বাকস্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা ঘটে।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে কাহারোলের বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট