1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

রাশিয়াকে ঠেকাতে ইউরোপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন চায় ন্যাটো

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
রাশিয়াকে ঠেকাতে ইউরোপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন চায় ন্যাটো

রাশিয়াকে ইউরোপে আক্রমণ থেকে বিরত রাখতে ন্যাটো জোটের আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল। জার্মানির উইসবাডেনে মার্কিন সামরিক ঘাঁটিতে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল জন র‍্যাফার্টি জানান, রাশিয়া তার সেনাবাহিনী এবং দূরপাল্লার অস্ত্রভাণ্ডার আগের চেয়ে আরও বেশি শক্তিশালী করেছে।

তিনি বলেন, “আমরা নিশ্চিত যে রাশিয়া ভবিষ্যতেও দূরপাল্লার রকেট, ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ অব্যাহত রাখবে। সেই কারণে ন্যাটোর সামরিক সক্ষমতা আরও বাড়ানো এখন অত্যন্ত জরুরি।”

ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতায় দেখা গেছে, ইউরোপের দেশগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য এখনো যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র ২০২৬ সাল থেকে ইউরোপে, বিশেষ করে জার্মানির মাটিতে, টমাহক (১৮০০ কিমি) এবং ডার্ক ঈগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র (৩০০০ কিমি) অস্থায়ীভাবে মোতায়েনের পরিকল্পনা করছে।

আগামী সোমবার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের মধ্যে। বৈঠকে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন কার্যকর হবে কিনা তা চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

এদিকে, রাশিয়া ইউরোপে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, এটি রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ ইউরোপে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং একটি নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত ঘটাতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট