1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নকল আইসক্রিম কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
নাজিরপুর আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় অনুমোদনহীন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ রং ও ফ্লেবার ব্যবহার করে নকল আইসক্রিম উৎপাদনের দায়ে একটি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে কারখানাটি সিলগালা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি-এর নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘মেসার্স সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ নকল আইসবার, অনুমোদনহীন রং, ফ্লেবার, এবং চকলেট পাউডার জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানাটি নিজেদের নামে কোনো আইসক্রিম উৎপাদন না করে ‘রোবট’, ‘হাইস্প্রিড’ সহ বিভিন্ন নামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল আইসবার বাজারজাত করছিল। এসব পণ্যে ব্যবহার করা হচ্ছিল অনুমোদনহীন রাসায়নিক রং ও কৃত্রিম ফ্লেবার, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

কারখানার মালিক মোঃ হাসান শেখ (৩৫), পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের কবির শেখের ছেলে। নিরাপদ খাদ্য আইন ২০১০-এর ৩৯ ধারার অধীনে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় নাজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এবং নাজিরপুর থানার একটি পুলিশ টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত মনিটরিং চালাবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট