1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নাজিরপুরে পিআর পদ্ধতি ও জুলাই সনদে নির্বাচনের দাবীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের নাজিরপুরে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ৫ দফা দাবীর দাবীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

পিরোজপুরের নাজিরপুরে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ্ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ ইমরান হোসাইন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক আল আমিন খান, উপজেলা শিবির সভাপতি মোঃ আবু হানিফ ও ইসরাফিল হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, যারা মাত্র ৩০-৩৫ ভাগ ভোট পেয়ে শতভাগ ক্ষমতা ভোগ করতে চায় তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। যারা পুরোনো ক্ষতিকর রাজনৈতিক বন্দোবস্ত ধরে রাখতে চায় এবং দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশিশক্তির অন্ধকার রাজনীতিতে নিমজ্জিত রাখতে চায় তারাই পিআর ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিচ্ছে।

এসময় তারা অবিলম্বে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সমাবেশ থেকে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট