1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

গুম,খুন,হত্যাসহ এমন কোন অপরাধ নাই যা ফ্যাসিষ্ট হাসিনা করেনি: নাহিদ ইসলাম

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
পিরোজপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা, নতুন দেশ গড়ার আহ্বান

“দেশ গড়তে জুলাই” কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৩ জুলাই) জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সার্কিট হাউস থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেইট, মহিলা কলেজ, সাধনা ব্রিজসহ প্রধান প্রধান স্থান ঘুরে পদযাত্রাটি শহীদ মিনারে পথসভায় রূপ নেয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই মাসেই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকার পতনের সূচনা হয়েছিল। সেই সরকার দীর্ঘ ১৬ বছর জোর করে ক্ষমতায় ছিল, যেখানে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ নানা অপকর্ম ঘটেছে। দেশের মানুষ তিনবার ভোট দিতে পারেনি। ফলে জনগণ বাধ্য হয়ে রাজপথে নেমে এসেছে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা ভাবিনি পিরোজপুরে এখনও মাদক ও চাঁদাবাজি থাকবে। তাই আমরা এসেছি আপনাদের সামনে নতুন দেশ গড়ার ডাক নিয়ে। আমরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দেশের প্রতিটি জেলায় ছুটে চলেছি, গণমানুষের পাশে দাঁড়াতে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এছাড়া পিরোজপুর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

এই কর্মসূচির মাধ্যমে এনসিপি জনগণের কাছে নতুন রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে চায়—একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট