1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

নেছারাবাদে রশিতে আটকে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের নেছারাবাদে গাছ কাটার জন্য সড়কে বাঁধা রশিতে আটকে মোটরসাইকেল আরোহী যুবক তানিমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, চালক বেঁচে গেলেও পেছনে বসা তানিম রশিতে আটকে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পিরোজপুরের নেছারাবাদে গাছ কাঁটার জন্য সড়কের উপরে আড়াআড়ি ভাবে বেঁধে রাখা রশিতে আটকে মো.তানিম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার স্বরূপকাঠি–পিরোজপুর সড়কের সেহাংগল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম উপজেলার পানাউল্লাহপুর গ্রামের মো.জাহাঙ্গীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তানিম ও তার বন্ধু আনিসুর রহমান সকালে মোটরসাইকেলে করে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন। তারা সেহাংগল এলাকায় পৌঁছালে সড়কের পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিল। গাছ নামানোর জন্য সড়কের ওপর আড়াআড়িভাবে রশি বেঁধে রাখা হয়। মোটরসাইকেল চালক আনিস রশি দেখে মাথা নিচু করলেও পেছনে বসা তানিম খেয়াল করতে পারেননি। এসময় রশি তার গলায় পেঁচিয়ে যায় এবং তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী মো. ফয়সাল বলেন, মোটরসাইকেলটি রশির কাছে পৌঁছালে চালক মাথা নিচু করে দুর্ঘটনা এড়িয়ে বাঁচতে পারলেও পেছনে বসা আরোহী তানিম রশিতে আটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।”

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. লিমা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তানিমের মৃ’ত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তিনি মারা যান।

এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, সড়কে বেঁধে রাখা গাছ কাটার রশির সাথে পেঁচিয়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা
হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট