1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নেছারাবাদে সরকারি খাল ভরাট করে সড়ক নির্মাণ, এলাকাবাসীর অভিযোগে প্রশাসনের নজর

মো:নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
নেছারাবাদে সরকারি খাল ভরাট করে সড়ক নির্মাণ, এলাকাবাসীর অভিযোগে প্রশাসনের নজর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একটি সরকারি রেকর্ডিও খাল ভরাট করে বাইপাস সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এতে করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং বৃষ্টি বা বন্যার পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী বারবার লিখিত অভিযোগ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

গত ২২ জুন রোববার বিকেলে এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ আনিসুল ইসলাম তুহিন পিরোজপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এর আগে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে দেওয়া এক অভিযোগের পর খাল না ভরাটের শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে স্থানীয় একটি প্রভাবশালী মহল খাল ভরাট করে সড়ক নির্মাণ শুরু করেছে।

স্থানীয় ইউপি মেম্বার মোঃ রুবেল হোসেন বলেন, “খালটি সরকারি রেকর্ডে রয়েছে। আমি জনস্বার্থে এটি ভরাট না করার আহ্বান জানাই এবং কালভার্ট নির্মাণ করে সড়ক বের করার পরামর্শ দিই। কিন্তু রাজনৈতিক প্রভাবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।”

স্বরূপকাঠি সদর ইউনিয়নের ভূমি কর্মকর্তা বরুণ কুমার কর বলেন, “অফিসিয়াল ডকুমেন্ট অনুযায়ী, এটি একটি সরকারি খাল। পরিবেশ রক্ষার জন্য খালটি পুনরুদ্ধার করা জরুরি।”

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, “সরকারি খাল ভরাটের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। ইউএনওকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, খাল ভরাটের ফলে দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির ঘাটতি দেখা দিয়েছে এবং দুর্যোগকালীন সময়ে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে। তারা চান, খালটি যেন না ভরাট করে বরং কালভার্ট নির্মাণ করে বাইপাস সড়ক সংযোগ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট