1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

সাবেক নির্বাচন কমিশনারদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
নির্বাচন কমিশনারদের দেশত্যাগে নিষেধাজ্ঞা: রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ ১২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ‘রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন আয়োজন’ সংক্রান্ত বিএনপির দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে এই আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই রফিকুল ইসলাম জানান, আদালতের আদেশ অনুযায়ী যারা দেশত্যাগে নিষিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন—নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এবং মোহাম্মদ সাদিক।

আদালতের আদেশে বলা হয়, অভিযুক্তরা বর্তমানে পলাতক। মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। এই নির্দেশনা এসএস ইমিগ্রেশন ও এসবিকে কার্যকর করার নির্দেশও দেয়া হয়েছে।

মামলাটি গত ২২ জুন দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন তিন সাবেক নির্বাচন কমিশনার, দুই ইসি সচিব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাঁচ সাবেক ও বর্তমান পুলিশ প্রধান। মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভয়ভীতি, গুম, খুন, নির্যাতন এবং ব্যাপক অনিয়মের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা হয়। সাংবিধানিক দায়িত্বে থেকেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা সংবিধান লঙ্ঘন ও আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট