1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: উপ-প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, “যেকোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস উইংয়ের আয়োজনে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর থেকে সরকার পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে যেসব ঘটনাপ্রবাহ ঘটছে, সেগুলোর ক্ষেত্রে সরকার দ্রুত ও কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি, তাই এখন আর কোনো ছাড়ের জায়গা নেই।”

ঢাকায় ব্যবসায়ী হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ওই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে এবং কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন—আইনের বাইরে কেউ থাকবেন না। পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও তিনি বলেন, “নির্বাচনের সময় সাংবাদিকদের আর পূর্বের মতো হয়রানির মুখোমুখি হতে হবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সকল মামলা বাতিল করা হয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইনে শুধুমাত্র হ্যাকিং ছাড়া সব ধারা জামিনযোগ্য করা হয়েছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট