1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

জাপানের ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪ জাপানি সেনা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
জাপানের ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪ জাপানি সেনা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে অবস্থিত কাদেনা মার্কিন সামরিক ঘাঁটির অস্ত্র সংরক্ষণ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন জাপানি সেল্ফ ডিফেন্স ফোর্স (এসডিএফ) সদস্য আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) বার্তা সংস্থা এপি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনাটি ঘটে যখন মরিচা ধরা কিছু বোমা পুনঃনিরীক্ষণের সময় পরিচ্ছন্নতার কাজ চলছিল।

এসডিএফ সদস্যরা গোলাবারুদ সংরক্ষণস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন এবং তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আঘাত গুরুতর নয়।

বিস্ফোরণের পর এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানায়, ঘটনাটি কাদেনা বিমান ঘাঁটির গোলাবারুদ সংরক্ষণ এলাকায় ঘটে। এটি ওকিনাওয়া প্রিফেকচারাল সরকারের পরিচালিত একটি স্থাপনা। মার্কিন পক্ষ থেকে আরও বলা হয়, এ ঘটনায় কোনো মার্কিন সেনা জড়িত ছিলেন না।

জাপানের এসডিএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এপি জানিয়েছে, ঘটনাস্থলে সেনারা যখন পরিদর্শনে যান, তখন একটি যন্ত্র বিস্ফোরিত হয়।

ওকিনাওয়া দ্বীপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের জন্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে ছিল। ১৯৪৫ সালের যুদ্ধে দ্বীপটির এক-চতুর্থাংশেরও বেশি বেসামরিক লোক প্রাণ হারান। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে চুক্তির মাধ্যমে দ্বীপটির দখলদারিত্ব শেষ হয়। তবে এখনো সেখানে মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় রয়েছে।

গত অক্টোবরে দক্ষিণ জাপানের একটি বাণিজ্যিক বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মার্কিন বোমা বিস্ফোরিত হয়। এতে একটি বড় গর্ত তৈরি হয় এবং বহু ফ্লাইট স্থগিত করতে হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট