1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

অপতথ্য ও গুজব সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে: মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের সমাজে ধর্মীয় আবেগকে পুঁজি করে স্থানীয় পর্যায়ে অপতথ্য ও গুজব ছড়ানো হয়, যা শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং সামাজিক স্থিতিশীলতা সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেয়। এ বিষয়ে তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৪ মে) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে আয়োজিত ‘ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্টচেকিং’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “একটি মিথ্যা তথ্য কিংবা গুজব যদি সময়মতো প্রতিহত না করা যায়, তা বড় ধরণের সামাজিক অস্থিরতা ও ধর্মীয় সহিংসতায় রূপ নিতে পারে। তাই তথ্য কর্মকর্তাদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে যেন ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে কোন হানাহানি বা সংঘাত না ঘটে।”

তিনি আরও বলেন, “অনেকেই এখনো গত জুলাই–আগস্টের গণ-আন্দোলনকে মেনে নিতে পারেনি। তারা সমাজে ভিন্ন বার্তা ছড়াতে চায়। মিথ্যাচার এমনভাবে ছড়ানো হচ্ছে, যেন সেই সময় কিছুই ঘটেনি। বরং ছাত্ররাই পুলিশকে মারধর করে ক্ষমতা দখল করেছে, এমন প্রোপাগান্ডা চালানো হচ্ছে।”

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপতথ্য ও সাইবার ক্রাইমের শিকার হতে যাচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “গত ৫ আগস্টের পর দেখা গেছে, দেশি ফ্যাসিবাদী গোষ্ঠী এবং বিদেশি গোষ্ঠীগুলোর যৌথ প্রয়াসে গুজব ও অপপ্রচার ছড়ানো হয়েছে।”

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠী রয়েছে যারা সরকারের সংস্কারমূলক কাজগুলোকে সহ্য করতে পারছে না। তাই তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা রকম অপপ্রচার চালাচ্ছে।”

প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঞাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট