1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে তিনি ঢাকায় আসেন বলে জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

নতুন হাইকমিশনার ইমরান হায়দারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে গত ১১ মে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আকস্মিকভাবে ঢাকা ত্যাগ করেন। হাইকমিশন সেদিন শুধু মারুফের চলে যাওয়ার তথ্য জানালেও তার ফেরার বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি। পরে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি মাত্র দুই সপ্তাহের ছুটিতে গেছেন। কিন্তু দীর্ঘ এক মাস পার হলেও তার আর ফেরা হয়নি।

এই প্রেক্ষাপটে ইসলামাবাদ সিদ্ধান্ত নেয়—মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিনি এখন থেকে ঢাকায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন এবং সৈয়দ মারুফের স্থলাভিষিক্ত হবেন।

কূটনৈতিক অভিজ্ঞতায় ভরপুর ইমরান হায়দার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ১৯৯৬ সালে। এরপর তিনি স্পেনের মাদ্রিদ, ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ নানা দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইমরান হায়দার ইরানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। সর্বশেষ ২০২4 সালের মার্চ থেকে তিনি মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

তাঁর এই অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট