1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
ভিক্ষাবৃত্তি ও অবৈধ অভিবাসনের অভিযোগে সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে চলতি বছরে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে।

ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদের প্রবাসী ও মানবাধিকার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন এফআইএর মহাপরিচালক।

এফআইএ জানায়, ভিক্ষাবৃত্তির অভিযোগে সবচেয়ে বেশি পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটি থেকে চলতি বছরে প্রায় ২৪ হাজার পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর পরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে ফেরত এসেছেন প্রায় ৬ হাজার পাকিস্তানি।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আজারবাইজান। দেশটিতে ভিক্ষাবৃত্তির অভিযোগে প্রায় ২ হাজার ৫০০ জন পাকিস্তানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে দেশত্যাগের নির্দেশনাও রয়েছে।

এফআইএর মহাপরিচালক জানান, অনেক পাকিস্তানি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে সেখান থেকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। এ ধরনের অনিয়ম ও অভিবাসন আইন লঙ্ঘনের কারণে তাদের আটক করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরে পর্যটক ভিসায় ২৪ হাজার পাকিস্তানি কম্বোডিয়া গেছেন, যার মধ্যে ১২ হাজার এখনো দেশে ফেরেননি। একইভাবে, ৪ হাজার পাকিস্তানি পর্যটক ভিসায় মিয়ানমার গেছেন, যাদের মধ্যে ২ হাজার ৫০০ জন ফেরত আসেননি।

এফআইএ জানায়, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও আইন প্রয়োগের ফলে পাকিস্তানের পাসপোর্টের বৈশ্বিক অবস্থানেও ইতিবাচক পরিবর্তন এসেছে। পাকিস্তানি পাসপোর্টের র‍্যাঙ্কিং ১১৮তম স্থান থেকে উন্নীত হয়ে ৯২তম স্থানে পৌঁছেছে।

তবে সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসনের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের তালিকায় থাকলেও চলতি বছরে সেই তালিকায় আর নেই পাকিস্তান।

এফআইএর পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ৮ হাজার পাকিস্তানি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছিলেন, যেখানে চলতি বছরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট