1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

পলাশবাড়ীতে গাছে বেঁধে নারী নির্যাতন, মাথার চুল কেটে জুতার মালা পরানো

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
গাইবান্ধার পলাশবাড়ীতে গাছে বেঁধে নারী নির্যাতন, মাথার চুল কেটে জুতার মালা পরানো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক নারীকে গাছে বেঁধে নৃশংস নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই নারীকে একটি আমগাছের গোড়ায় দড়ি দিয়ে হাত ও কোমরে বেঁধে রাখা হয়েছে। তাঁর মাথার মাঝখান থেকে চুল কাটা, পোশাক এলোমেলো এবং মুখে নির্যাতনের স্পষ্ট ছাপ। অসহায় চোখে তিনি একদিকে তাকিয়ে রয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সরেজমিনে গেলে ভুক্তভোগী নারী জানান, গত রোববার দুপুরে স্থানীয় প্রভাবশালী ইউনুস মিয়া ও তাঁর লোকজন তাকে বাড়িতে ফেরার পথে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং বেধড়ক মারধর করে। মাথার চুল কেটে দেওয়া হয়, জুতার মালা পরিয়ে সমাজের সামনে অপমানজনকভাবে প্রদর্শন করা হয়। হামলার সময় তাঁর বসতভিটায় ভাঙচুর, লুটপাট এবং গরু বিক্রির টাকাও নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী নারীর ভাষ্যে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে পরকীয়ার মিথ্যা অপবাদে এই নির্যাতন চালানো হয়। ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে ফিরে আসছিলেন। বাড়ি ফেরার পরপরই ইউনুস মিয়া ও তার সহযোগীরা হামলা চালায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে আমগাছের সঙ্গে বেঁধে রেখে কাঠ ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। এরপর মাথায় চুল কেটে মুখে রং লাগিয়ে বিবস্ত্র করে রেখে দেওয়া হয়।

অচেতন অবস্থায় পড়ে থাকলে এক ইউপি সদস্য এসে তাঁকে উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান মজনু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পায়ের বাঁধন খুলে নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ভুক্তভোগী নারী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। থানায় অভিযোগ দেওয়ার পর থেকে তাকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয়দের কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে হরিণাবাড়ী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সবুজার আলী জানান, প্রাথমিক তদন্তে নারী নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযুক্ত ইউনুস মিয়ার বাড়িতে গিয়ে সাংবাদিকরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি। উল্টো তাঁর লোকজন সাংবাদিকদের ছবি ও ভিডিও তুলে রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট