1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার

চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাউখালী থানা পুলিশ জানায়, থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে একদল পুলিশ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ডেমরা থানা পুলিশের সহযোগিতায় এই গ্রেফতার অভিযান সফল করে।

আবু সাঈদ মনু মিয়ার বিরুদ্ধে কাউখালী থানায় দায়েরকৃত সেশন মামলা নং ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪-এ দুই বছরের সাজা রয়েছে। এছাড়া ২০২৪ সালের ১৩ অক্টোবর দায়ের করা একটি নাশকতা মামলায় তিনি ১ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন। গ্রেফতারের পর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা তাকে নাশকতা মামলায়ও গ্রেফতার দেখান।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, “আবু সাঈদ মনু মোট তিনটি মামলার আসামি। তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।”

তদন্ত কর্মকর্তা মোঃ এবাদ আলী মোল্লা আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার (৪ আগস্ট) সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশের প্রযুক্তি ব্যবহারে এই সফলতা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এই ঘটনার মাধ্যমে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট