1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

রৌমারীতে সরকারি পাঠ্যবই চুরির ঘটনায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন

কুড়িগ্রামের রৌমারীতে মাধ্যমিক স্তরের সরকারি পাঠ্যবই চুরির মামলায় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রৌমারী উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে গ্রেপ্তার করে শেরপুর থানার পুলিশ।

জানা যায়, শেরপুর সদর উপজেলায় চলতি বছরের ২২ জানুয়ারি রাতে ট্রাকভর্তি প্রায় ৯,৬৭০টি সরকারি পাঠ্যবই জব্দ করা হয়। বইগুলো ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বরাদ্দ ছিল এবং সেগুলোর বেশিরভাগই অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ক ছিল। পুলিশ জানায়, বইগুলো রৌমারী থেকে পাচার করা হচ্ছিল।

এই ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলায় এর আগে ট্রাকচালক সজল মিয়া, বই পাচারে জড়িত মাইদুল ইসলাম এবং রৌমারী উপজেলা শিক্ষা অফিসের অফিস সহায়ক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। জামাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং জানান, অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনের নির্দেশে গোডাউন খুলে বই তোলা হয়েছিল।

জবানবন্দি ও তদন্ত সূত্রে জানা যায়, উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম, রেজা প্রিন্টিং প্রেসের ম্যানেজার মনির সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। মনির ও মাইদুলের বাড়ি রৌমারীতে বলেও জানায় পুলিশ।

রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, “শেরপুর সদর থানার মামলায় অভিযুক্ত হওয়ায় তাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের সহায়তায় মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছেন এবং শেরপুরে নিয়ে গেছেন।”

সরকারি পাঠ্যবই ফ্রি বিতরণের জন্য বরাদ্দকৃত সম্পদ, যা ছাত্রছাত্রীদের শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এই বই পাচারের মাধ্যমে একদিকে যেমন জাতীয় সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট