1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতে ন্যাশনাল ল’ইয়ার্স ক্লাবের শতাধিক আইনজীবী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
পিরোজপুরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এর কবর জিয়ারত ও ফাউন্ডেশন পরিদর্শনে শতাধিক আইনজীবীর আগমন। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ন্যাশনাল ল’ইয়ার্স ক্লাবের এই সফর ছিল আবেগঘন ও স্মৃতিময়।

পিরোজপুরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি শ্রদ্ধা জানাতে ন্যাশনাল ল’ইয়ার্স ক্লাবের শতাধিক আইনজীবী একত্রিত হন। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে বিখ্যাত আইনজীবী ও সাঈদী মামলার অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে তারা আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন ও কবর জিয়ারতে অংশ নেন।

ফাউন্ডেশন প্রাঙ্গণে তাদের আগমনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পক্ষ থেকে চেয়ারম্যান ও শহীদের পুত্র শামীম সাঈদী ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই সফরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ। আগত অতিথিরা আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন এবং তার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত শেষে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন একজন আদর্শবান, সৎ ও দুর্নীতিমুক্ত মানুষ। তিনি ইসলাম, মানবতা ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। সংসদ সদস্য হয়েও কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তারা অভিযোগ করেন, “চিকিৎসার নামে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, যার বিচার একদিন বাংলার মাটিতে হবেই।”

বক্তারা আরও বলেন, সাঈদী  ছিলেন সময়ের অন্যতম প্রভাবশালী দাঈ ও প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ। তার জীবন ও আদর্শ আজও লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে আছে। তার প্রতিটি বাণী আজ বাস্তব সত্যে পরিণত হয়েছে।

এই সফর শেষে আইনজীবী ও অতিথিবৃন্দ কবর জিয়ারত করে শহীদ আল্লামা সাঈদীর জন্য দোয়া করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট