1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ

পিরোজপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংবর্ধনা, তাঁদের স্মৃতিচারণ, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।

বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের গণঅভ্যুত্থানে জুলাই-আগস্টে আহত ও নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বৈষম্যহীন, ন্যায্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে এই যোদ্ধারা ছিলেন অগ্রভাগে।

অনুষ্ঠানে কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদেরও আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। দিনভর চলা এ আয়োজনে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে এবং পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের এই আয়োজন শুধু অতীতের সংগ্রামী ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে তা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি ন্যায়ের বাংলাদেশ গঠনের প্রেরণা হিসেবেও কাজ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট