1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

পিরোজপুরে অর্ধকোটি টাকা আমানত নিয়ে প্রতারণা, গ্রাহকদের বিরুদ্ধেই মামলা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
পিরোজপুরে অর্ধকোটি টাকা আমানত নিয়ে প্রতারণা, গ্রাহকদের বিরুদ্ধেই মামলা

পিরোজপুরের নেছারাবাদে গ্রাহকদের কাছ থেকে অর্ধকোটি টাকা আমানত নিয়ে ফেরত না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করার অভিযোগ উঠেছে নৃপেন মন্ডল (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, গুয়ারেখা ইউনিয়নের গাজিয়া গ্রামের হতদরিদ্র, দিনমজুর ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের কাছ থেকে এককালীন ও মাসিক আমানত আকারে এই অর্থ সংগ্রহ করা হয়। কিন্তু অর্থ ফেরতের সময় হলে নৃপেন মন্ডল পিরোজপুর কোর্টে ইউপি সদস্য সুজিত কুমার বৈরাগীসহ কয়েকজন গ্রাহকের বিরুদ্ধে ঘরবাড়ি লুটের মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে নৃপেন মন্ডল একসময় ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে গ্রামে ফিরে সাধুর বেশে সবার আস্থা অর্জন করেন। আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক পরিচয়ে গ্রামের বহু মানুষকে স্বপ্ন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা আমানত সংগ্রহ করেন। কয়েক মাস আগে সমিতি লাপাত্তা হয়ে গেলে গ্রাহকদের মামলায় নৃপেন জেলে যান। জামিনে বের হয়ে আসার পর গ্রাহকরা অর্থ ফেরত চাইলে তিনি দেনা এড়াতে উল্টো সাজানো মামলা করেন।

ভুক্তভোগী সবিতা মজুমদার (৬৫) জানান, হাস-মুরগি ও কৃষিকাজের মাধ্যমে সাড়ে চার লাখ টাকা সঞ্চয় করে নৃপেন মন্ডলের কাছে জমা দিয়েছিলেন। কিন্তু মেয়াদ শেষে অর্থ ফেরত না দিয়ে তিনি উল্টো তাদের বিরুদ্ধে মামলা করেছেন। একই অভিযোগ করেছেন স্থানীয় যুবক অর্ণব ঠাকুর, যিনি দাবি করেন, ইউপি সদস্য সুজিত মেম্বার গ্রাহকদের পক্ষে কথা বলায় তাকেও মামলার আসামি করা হয়েছে।

ইউপি সদস্য সুজিত কুমার বৈরাগী বলেন, নৃপেন মন্ডল সমিতির পরিচালক পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না। আমি টাকা ফেরতের কথা বলায় আমাকে সহ অনেক গ্রাহককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

অভিযোগের বিষয়ে নৃপেন মন্ডল বলেন, তিনি কোনো সমিতির পরিচালক নন, বরং বেতনের চাকরি করতেন। মালিক কারাগারে থাকায় তিনি কিছু করতে পারছেন না। তার দাবি, গ্রাহকরা তার ঘরবাড়ি লুট করায় তিনি মামলা করেছেন।

নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, ভুক্তভোগীদের নৃপেন মন্ডলের বিরুদ্ধে কোর্টে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট