1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

পিরোজপুরে বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ৩০

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
পিরোজপুরে বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিয়ের বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন আব্দুল হান্নান হাওলাদার (৫৫), যিনি সদর উপজেলার মূলগ্রাম এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বৌভাত অনুষ্ঠানের পর মেয়ে পক্ষের স্বজনরা বাসে করে দুর্গাপুর চুঙ্গাপাশা গ্রামে ফিরছিলেন। পথে ব্রাহ্মণকাঠীতে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক-এর সঙ্গে সংঘর্ষ হলে বাসটি উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন জানান, “একজনকে মৃত অবস্থায় আনা হয়। ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, ৮ জন ভর্তি, ৪ জনকে খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।”

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, “বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১ জন মারা গেছেন এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। উদ্ধারকাজে পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়োজিত রয়েছে।”

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, “আশপাশের উপজেলা থেকে অ্যাম্বুলেন্স এনে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই দুর্ঘটনায় একটি বিয়ের আনন্দ মুহূর্ত মুহূর্তেই বেদনায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, নিরাপদ সড়ক ব্যবস্থার অভাব এই ধরনের প্রাণঘাতী ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট