1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বক্তারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব সড়কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক। তারা স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। শোভাযাত্রা শেষে টাউন ক্লাব সড়কে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা বিএনপির সদস্য আহসানুল হক লিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গর্বিত ও অনুপ্রাণিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শই আজকের সংগ্রামের অনুপ্রেরণা। তারা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে। বিগত ১৭ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ সংগ্রাম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও উৎসবমুখর করে তোলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট