1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম পিরোজপুর সদর থানা ও কোর্ট পরিদর্শন করেছেন। তিনি থানার কার্যক্রম পর্যবেক্ষণ, সেবার মান উন্নয়ন ও মাদকবিরোধী অভিযানের নির্দেশনা দেন

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী পিরোজপুর সদর থানা ও কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন। এটি ছিল তার নিয়মিত দ্বি-বাষিক রুটিন কার্যক্রমের অংশ।

দিনব্যাপী এ সফরে তিনি প্রথমে পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছান। এসময় পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পিরোজপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজিকে গার্ড অফ অনার প্রদান করে।

পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যবেক্ষণ করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি সেবা প্রত্যাশীদের জন্য নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে প্রদত্ত সেবার মান উন্নয়নের নির্দেশনা প্রদান করেন।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম থানার সকল সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া থানার নিয়মিত টহল জোরদার, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং সামগ্রিক পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ দেন। তার এ সফরে থানার কর্মকর্তারা অনুপ্রাণিত হয়ে সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট