1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
নিখোজের-পরে-লাশ-উদ্ধার-এর-প্রতিকি-ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষিক্ষেতে ইঁদুর মারার জন্য ফেলে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মো. হাবিবুর রহমান হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ছোট শৌলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। হাবিবুর রহমান ছোট শৌলা গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী কৃষক মো. আব্দুল কুদ্দুস মাতুব্বর তার লাউ ও কুমড়ার জমিতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে অবৈধ বৈদ্যুতিক সংযোগ দিয়ে তার ফেলে রাখেন। ধানের বীজ রোপণ শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত সেই তারে স্পৃষ্ট হন হাবিবুর রহমান এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে মো. আবু সাঈদ হাওলাদার জানান, “শনিবার বিকেলে বাবা ধানের চারা রোপণ করতে গিয়েছিলেন। রাত হলেও তিনি বাড়ি ফিরছিলেন না। পরে খুঁজতে গিয়ে স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুসের ক্ষেতের ভেতর বাবার লাশ পড়ে থাকতে দেখি। বিদ্যুতের ফাঁদে আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট