1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

পিরোজপুরে ইয়াবা মামলায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
পিরোজপুর জেলা ও দায়রা জজ  আদালত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামিরা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) — ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার বাসিন্দা, ইকবাল মল্লিক (৪৫) — পিরোজপুরের ভান্ডারিয়ার লক্ষিপুরা এলাকার বাসিন্দা।

২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ রিজার্ভ পুকুর এলাকায় অভিযান চালিয়ে ৩২৯ পিস ইয়াবাসহ এই দুই আসামিকে গ্রেপ্তার করে। এরপর থানার এসআই নুর আমিন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন।

এক মাস পর, ২০১৪ সালের ৩০ নভেম্বর, ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচার চলাকালে আদালতে ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আরাফাত আল আহসান ও ইকবাল মল্লিককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন এবং বাকি ৬ জন আসামিকে খালাস প্রদান করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু বলেন, “এই রায়ের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থান পরিষ্কার হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ নজির।”

এই রায় মাদকবিরোধী লড়াইয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের কার্যকর ভূমিকার প্রমাণ। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় যুক্তদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট