1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুরে ভাড়া বাসায় অভিযান, গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
পিরোজপুরে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮টি গাঁজার গাছ উদ্ধার, মাদক সেবনের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বিশেষ টিম ওই বাসায় অভিযান চালিয়ে বাসার পাশের বাগান থেকে ৮টি গাঁজার গাছ উদ্ধার করে। একই সময়ে ঘটনাস্থলেই দুইজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই রাধা রমন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত (২৬), যিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে এবং অপরজন ওই বাসার ভাড়াটিয়া মো. আল আমিন (২৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন স্বীকার করেছেন যে, তিনি নিজেই গাঁজার গাছগুলো রোপণ করেছিলেন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য সেগুলো চাষ করছিলেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “গ্রেপ্তারকৃতদের আলামতসহ থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়রা জানান, এমন ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিচার ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট