1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে হারানো ২৬টি মোবাইল ও ৪টি ফেসবুক আইডি উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
পিরোজপুরে হারানো ২৬টি মোবাইল ও ৪টি ফেসবুক আইডি উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

পিরোজপুর জেলা পুলিশের কার্যকর তৎপরতায় হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন, ৩টি ফেক ফেসবুক আইডি এবং ১টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলায় এসব মোবাইল ও ফেসবুক আইডি হারিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরে জেলা পুলিশের আইসিটি বিভাগ, মিডিয়া সেল এবং অন্যান্য ইউনিটের যৌথ প্রচেষ্টায় এসব উদ্ধার সম্ভব হয়েছে।

পুলিশ সুপার জানান, “আমাদের প্রযুক্তিগত সক্ষমতা ও কার্যকর মনিটরিংয়ের কারণে মোবাইল ফোন ও ফেসবুক আইডি উদ্ধারে আমরা সফল হয়েছি। এটি জনগণের আস্থা অর্জনের একটি বড় দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “মাদক, ছিনতাই, চুরি সহ বিভিন্ন অপরাধ দমনে পিরোজপুর জেলা পুলিশ সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ডে আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত মোবাইল ফোন ও আইডির প্রকৃত মালিকরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আমরা ভাবতেও পারিনি এগুলো ফেরত পাবো। জেলা পুলিশকে ধন্যবাদ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট