1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে সুজনের গোলটেবিল বৈঠক: ‘সচেতন ও সংগঠিত জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
পিরোজপুর সুজন গোলটেবিল, সুশাসনের জন্য নাগরিক, জাতীয় নির্বাচন, সুজনের বৈঠক, গণতন্ত্র রক্ষাকবচ, পিরোজপুর সংবাদ, তত্ত্বাবধায়ক সরকার দাবি, নির্বাচন কমিশন, সুশাসন আলোচনা, বাংলাদেশের রাজনীতি

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে সুজন–সুশাসনের জন্য নাগরিকের জেলা কমিটির গোলটেবিল বৈঠক।
রবিবার (২২ নভেম্বর) আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সুজনের সভাপতি মুনিরুজ্জামান নাসিম। মূল আলোচক ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ।

বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের সাবেক সভাপতি সেখ সাইদুর রহমান, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এবং বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। আলোচনা পর্বে সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সচেতন নাগরিকরা অংশ নেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন ও চুক্তির আলোকে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকারকে অবশ্যই শতভাগ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা, নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ দায়িত্ব পালনের ওপরও জোর দেওয়া হয়।

তারা আরও বলেন, দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, প্রয়োজনীয় আইনি সংস্কার, এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীন ও শক্তিশালী করা সময়ের দাবি।
এছাড়া রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ নাগরিকের নির্দলীয় অংশগ্রহণ সহজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনায় আরও অংশ নেন ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, খালেদা আক্তার হেনা, মাইনুল আহসান মুন্না, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী, অনুপ কুমার সিকদার, জহিরুল হক টিটুসহ অন্যান্য উপস্থিত বিশিষ্টজনরা।

বক্তারা সমস্বরে বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে জনগণের সচেতনতা, ঐক্য ও সংগঠিত শক্তিই সবচেয়ে বড় ভিত্তি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট