1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

পিরোজপুরে দলিল রেজিস্ট্রি দুর্নীতিতে দুদকের অভিযান, উদ্ধার নগদ ৬৭ হাজার টাকা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর জেলা ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রির অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালায় দুদক। উদ্ধার হয় নগদ ৬৭ হাজার টাকা, অভিযুক্ত নকল নবীশদের জিজ্ঞাসাবাদ চলছে।

পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি, চেম্পারিং, জালিয়াতি ও ঘুষের মাধ্যমে দলিল রেজিস্ট্রির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন।

দুদক সূত্রে জানা যায়, সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে ব্যাপক অনিয়মের প্রমাণ মেলে। প্রায় ৫০ জন নকল নবীশকে অফিস ক্যাম্পাসে বসে কাজ করার নিয়ম থাকলেও তারা নিয়ম ভেঙে কর্মকর্তাদের মতো সরাসরি অফিসের ভেতরে বসে সেবা দিচ্ছিলেন। এটি সম্পূর্ণ আইন ও নিয়মবহির্ভূত।

এছাড়া অভিযানে নকল নবীশ মর্জিনা খানম ও শিল্পি রানীর কাছ থেকে সর্বমোট ৬৭ হাজার টাকা সন্দেহজনকভাবে উদ্ধার করা হয়। মর্জিনা খানম (৪৩) সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মানিক সিকদারের স্ত্রী এবং শিল্পি রানী (৪৮) নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী। তারা উভয়েই নকল নবীশ হিসেবে কর্মরত আছেন।

সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দলিল রেজিস্ট্রিতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। উদ্ধার করা টাকার বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান দলিল রেজিস্ট্রির দুর্নীতি ও অনিয়মের বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা আশা করছেন, দুদকের এই উদ্যোগ ভবিষ্যতে দলিল রেজিস্ট্রি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট