1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

পিরোজপুরে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

পিরোজপুরে ইসলামী ব্যাংকসহ দেশের সকল ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর সোনালী ব্যাংক সড়কের জেলা পরিষদ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ও অন্যান্য ব্যাংকে একচ্ছত্র অবৈধ নিয়োগ, দুর্নীতি ও লুটপাট চালিয়েছে একাধিক সিন্ডিকেট। তারা দাবি জানান, এসব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করে যোগ্য ও মেধাবীদের মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আহ্বায়ক মো. ইসহাক আলী খান, সদস্য সচিব মাওলানা রফিকুল ইসলাম বুলবুল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ইসমাইল এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা লোকমান হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। বিশেষ করে তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ব্যাংক খাত থেকে বিপুল অর্থ লুট করে বিদেশে পাচার করেছে এবং অদক্ষ ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে।

তারা জোর দাবি জানান, ইসলামী ব্যাংকসহ দেশের সব ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলপূর্বক মেধাভিত্তিক নিয়োগ পুনর্বহাল করতে হবে, যাতে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট