1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দার গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
পিরোজপুরে যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দার চাঁদাবাজি মামলায় গ্রেফতার

পিরোজপুর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সাবেক আহ্বায়ক মো. মারুফ পোদ্দার (৪৮) চাঁদাবাজি মামলায় যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তিনি পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড নামাযপুর এলাকার মৃত রুস্তম আলী পোদ্দারের ছেলে এবং এক সময় ছাত্রদল নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিগত ২০২৪ সালের ১০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগে যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে জেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় পিরোজপুর শহরের ক্লাব রোডে পারিবারিক মালিকানাধীন বিলাস হোটেল থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল তাকে গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ী জুয়েল শেখ বাদী হয়ে সদর থানায় একটি চাঁদাবাজি ও মারধরের মামলা দায়ের করেন। মামলায় নামীয় আসামি হিসেবে মারুফ পোদ্দার ছাড়াও মিরন মোল্লা (৫০) ও মিলন মুন্সি (৫০) এর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়।

মামলার বাদী জুয়েল শেখ অভিযোগ করেন, তিনি বলেশ্বর ব্রিজ সংলগ্ন মেসার্স রুমু এন্টারপ্রাইজ নামে ইট-বালুর ব্যবসা করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর থেকে মারুফ পোদ্দার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে আসছিলেন। কিছুদিন আগে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন, অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। প্রস্তাবে রাজি না হলে ৫ আগস্ট দুপুরে মারুফ ও তার সহযোগীরা কুরাল, দা, লাঠি ও হটস্টিক দিয়ে জুয়েল শেখ ও তার পার্টনার রিপনকে মারধর করে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত মারুফ পোদ্দারকে থানায় আনা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

এই ঘটনাটি পিরোজপুরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয় ব্যবসায়ী সমাজে আতঙ্ক বাড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট