1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৩

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
জামালপুর শহরের রানীগঞ্জ বাজার যৌনপল্লীতে পুলিশের অভিযানে ২ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলেও একজন পালিয়ে যায়।

জামালপুর শহরের রানীগঞ্জ বাজার যৌনপল্লীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিউটি ম্যান মফিজের বাড়ির ভাড়াটিয়ার ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় আরেকজন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, যৌনপল্লীর মফিজের বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে শুরু করে ৩, ১০ ও ১১ নম্বর ঘরে একযোগে অভিযান চালানো হয়। এসময় তিনজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের শরীর ও ঘর তল্লাশি চালিয়ে দুই কেজি আটশত পঁচাশি (২.৮৮৫) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় একজন নারী মাদক কারবারি পালিয়ে যায়।

উদ্ধারকৃত গাঁজা ও গ্রেপ্তারদের ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয় ১ নম্বর ফাঁড়িতে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

অভিযান পরিচালনা করেন ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ ও আইসি কামাল পাশা তার সঙ্গী ফোর্সসহ। পুলিশ জানায়, পলাতক নারী মাদক কারবারিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং মূল ডিলারকে গ্রেপ্তারের জন্য বিশেষ নজরদারি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট