1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ইন্দুরকানীতে পরকীয়া সন্দেহের জেরে তরুণকে কুপিয়ে জখম

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া সন্দেহের জেরে তরুণ নামে এক যুবককে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করেছে সাদ্দাম খান। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তরুণ খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে সাদ্দাম খান (৩০)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২নং পওাশী ইউনিয়নের ৩নং পওাশী ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাদ্দাম খানের সঙ্গে একই এলাকার আলামিনের স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগ ছিল। এ কারণে সাদ্দামের স্ত্রী তার স্বামীর প্রতি সন্দেহ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একাধিকবার ঝগড়া, এমনকি শালিশি বৈঠকও হয়। এ প্রসঙ্গেই তরুণ খান সাদ্দামের স্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাদ্দাম।

ঘটনার দিন রাত ৮টার দিকে পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা সাদ্দাম খান হাওলাদার বাড়ির সামনে তরুণের ওপর হামলা চালান। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তিনি তরুণকে মারাত্মকভাবে জখম করেন।

স্থানীয়রা গুরুতর আহত তরুণকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, “পরকীয়া সন্দেহের জেরে তৃতীয় পক্ষের একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট