1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

জ্বালানি সংকটে চাপে বাংলাদেশর দ্রব্যমূল্য বাড়ার ইঙ্গিত অর্থমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য
দ্রব্যমূল্য বাড়তে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশও। বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়বে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে আগামী দিনে দেশে পণ্যের দাম বৃদ্ধি প্রায় অনিবার্য হয়ে উঠছে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়, যেখানে জাতিসংঘের ওএইচআরএলএলএস এবং আবাসিক সমন্বয়কের কার্যালয় সহযোগিতা করে।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার ভাষায়, “জ্বালানি সংকট এখন মরার উপর খাড়ার ঘাঁয়ের মতো পরিস্থিতি তৈরি করেছে।” শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের ওপর এবং পুরো সরবরাহ ব্যবস্থাও এতে চাপে পড়েছে।

তিনি আরও জানান, এটি কোনো একক দেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক সংকটেরই বহিঃপ্রকাশ। উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি, তবে কতদিন তা ধরে রাখা সম্ভব হবে—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

জনগণের ওপর চাপ কম রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। তবে তিনি সতর্ক করে বলেন, সরকারি তহবিলের ওপর দীর্ঘদিন চাপ ধরে রাখা সম্ভব নয়। একপর্যায়ে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়তে পারে। তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন হলে দেশ এলডিসি গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত হবে এবং তা জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে। তবে এখনো সেই পর্যায়ে পৌঁছানো যায়নি বলে জানান তিনি।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাবে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো বড় ধরনের চাপে রয়েছে। এ পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট