1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫।

শনিবার (১০ মে) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রনু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: সাইদুল হক মামুন, উপজেলা শাখার সভাপতি শেখ আসাদুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এনামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও স্থানীয় সমাজপতিদের সমন্বয় অপরিহার্য। বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

তাঁরা আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এই ধরনের আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ব্যাপক আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই উপলব্ধি শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট