1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ, ফায়ার সার্ভিসের তৎপরতায় জীবিত উদ্ধার আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় তরুণী নিহত, আহত ২ কুষ্টিয়ায় হাম আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু, পরিস্থিতি উদ্বেগজনক জোড়া গোলে ক্রিশ্চিয়ানো রোনালদো রাজসিক প্রত্যাবর্তন ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ নয়: তথ্যমন্ত্রী মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ প্রেক্ষাগৃহে সপরিবারে সিনেমা দেখলেন তারেক রহমান ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযান ভারত-বাংলাদেশ সীমান্তে কুমির ও সাপ দিয়ে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা ইরান সংঘাত: মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক অর্থনীতি ও তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ নয়: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী
পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

ফ্যাক্ট চেকিং ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ নিষেধ—এ নীতি অনুসরণ না করলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অসংখ্য তথ্য ও সংবাদ ছড়িয়ে পড়ছে, যার অনেকটাই যাচাইবিহীন এবং বিভ্রান্তিকর।

তথ্যমন্ত্রী বলেন, সঠিক তথ্য উপস্থাপন করতে হলে সংবাদ প্রকাশের আগে অবশ্যই ফ্যাক্ট চেকিং করতে হবে। অনুমাননির্ভর বা গুজবভিত্তিক সংবাদ প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং গণমাধ্যমের প্রতি আস্থা কমে যায়।

তিনি আরও জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য জোরদার করতে প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, সন্ধ্যায় রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত আট দিনব্যাপী পাবনা বইমেলা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

এছাড়া অতীতের বিভিন্ন সময়ে গণমাধ্যমকর্মীদের ওপর হওয়া নির্যাতনের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি। তার মতে, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট