1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

মহানবী (সা.)-এর জীবনাদর্শেই বিশ্বশান্তি ও কল্যাণ নিহিত: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহ অনুসরণ করলে আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.)-এর সুমহান আদর্শ বিশ্ববাসীর জন্য সর্বোত্তম অনুসরণীয় ও অনুকরণীয়। এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।

ড. ইউনূস উল্লেখ করেন, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) দিনটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত। এ উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি বলেন, মহানবী (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। পবিত্র কুরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন: “হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি” (সূরা আল-আম্বিয়া, আয়াত ১০৭)। নবী করিম (সা.) এসেছিলেন আলোকোজ্জ্বল প্রদীপ হয়ে—মানবজাতিকে কুসংস্কার, অন্যায়, অবিচার ও অন্ধকার থেকে মুক্তি দিতে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আল্লাহর প্রতি অগাধ আনুগত্য, অনুপম চরিত্র, অপরিমেয় দয়া ও মহৎ গুণের জন্য মহানবী (সা.)-এর জীবনকে পবিত্র কুরআনে বলা হয়েছে ‘উসওয়াতুন হাসানাহ্’—সুন্দরতম আদর্শ। তাঁর শিক্ষা ও আদর্শ প্রতিটি যুগে মুক্তির দিশারী হয়ে থাকবে।

শেষে ড. ইউনূস দোয়া করে বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সবার মাঝে শান্তি, ঐক্য ও সমৃদ্ধি বয়ে আনুক। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত হোক—এ কামনা করি। আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট