1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

কাহারোলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছেন।

দিনাজপুরের কাহারোল উপজেলায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি কাহারোল উপজেলা শাখার উদ্যোগে ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা স্মৃতি সৌধ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্মৃতি সৌধ প্রাঙ্গণে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আন্দোলনরত সহকর্মীদের লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কাহারোল উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. আবু সাইদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. আশরাফ আলী, সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, “বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বহু বছর ধরে উপেক্ষিত হচ্ছে। সরকারকে এখনই এমপিওভুক্ত শিক্ষকদের বাস্তবসম্মত বাড়ি ভাতা, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা প্রদানের পদক্ষেপ নিতে হবে।”

তারা আরও বলেন, “শিক্ষক সমাজ জাতির বিবেক। অথচ তাদের জীবনযাত্রার মান এখনও মানবেতর। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট