1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শাপলা প্রতীকের প্রশ্নে অনড় এনসিপি, আইনি ব্যাখ্যা দিলেন নীলা ইসরাফিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি প্রত্যাখ্যান করে সাবেক নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, সংবিধান ও আইনের দৃষ্টিতে শাপলা জাতীয় প্রতীক, দলীয় প্রতীক নয়।

জাতীয় প্রতীক ‘শাপলা ফুল’-কে দলীয় প্রতীক হিসেবে দাবি করে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক অন্তর্ভুক্তির নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছে দলটি।

রবিবার (১৯ অক্টোবর) সকালে ইসি সচিব আখতার আহমেদের কাছে এমন লিখিত দাবি পেশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এদিকে এনসিপির এই দাবির বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তিনি নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন, কেন ‘শাপলা’ রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যায় না।

নীলা ইসরাফিল তার পোস্টে লেখেন, “সম্প্রতি এনসিপির নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, ‘শাপলা প্রতীক কেন তাদের দেওয়া যাবে না?’ প্রশ্ন করার অধিকার যেমন তার আছে, তেমনি আইনি ব্যাখ্যা দেওয়া আমাদের দায়িত্বও। আমি আইন পেশার মানুষ নই, কিন্তু সংবিধান অনুযায়ী ‘শাপলা’ কেবল একটি ফুল নয়, এটি বাংলাদেশের জাতীয় প্রতীক।”

তিনি ব্যাখ্যা করেন, সংবিধানের দ্বিতীয় তফসিলে (Second Schedule) স্পষ্টভাবে উল্লেখ আছে— জাতীয় প্রতীকে শাপলা ফুলের চারপাশে ধান, পাট ও জ্যোতির্ময় সূর্যের প্রতীক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ‘শাপলা’ জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু।

সাবেক এনসিপি নেত্রী বলেন, “Election Symbols (Allocation and Registration) Order, 1972 অনুযায়ী নির্বাচন কমিশনের কর্তৃত্ব আছে প্রতীকের তালিকা নির্ধারণ ও অনুমোদনের ক্ষেত্রে। সেখানে বলা আছে, কোনো প্রতীক যদি জাতীয় প্রতীক, ধর্মীয় চিহ্ন বা রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক হয়, সেটি রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না।”

তিনি আরও যোগ করেন, এতে জাতীয় প্রতীকের অপব্যবহারের আশঙ্কা থাকে, তাই আইন অনুযায়ী ‘শাপলা’ প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।

নীলা ইসরাফিল বলেন, “‘ধানের শীষ’ জাতীয় উপাদান হলেও এটি রাষ্ট্রীয় প্রতীক নয়। বরং এটি কৃষিভিত্তিক সমাজের প্রতীক, কিন্তু ‘শাপলা’ জাতীয় প্রতীকের অংশ। তাই এ দুটির মধ্যে মৌলিক আইনি পার্থক্য রয়েছে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রের প্রতীককে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে রাষ্ট্রের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। শাপলা মানে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ কোনো দলের নয়।”

তার ভাষায়, “প্রতীক শুধু ভোটের প্রতীক নয়, এটি বিশ্বাসের প্রতীক। ‘শাপলা’র বিশ্বাসটা সবার, কোনো দলের নয়। আইন যেমন বলছে না, নৈতিকতাও বলছে— শাপলা কাউকে দেওয়া যাবে না। রাষ্ট্রের প্রতীক দলীয় প্রতীক নয়।”

শেষে তিনি বলেন, “আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা রাষ্ট্রকে দলীয়করণে নয়, রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আইন, সংবিধান ও রাষ্ট্রের মর্যাদা— সবই একই কথা বলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট