1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলাম বলেন, ইসলামী নেতৃত্বে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব। আগামী সংসদ হবে কোরআনের ভিত্তিতে।

খুলনার দিঘলিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং খুলনা-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম রবিবার (৭ ডিসেম্বর) বিকালে দিঘলিয়া দুই নং ওয়ার্ডে অনুষ্ঠিত ভোটার সমাবেশ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতী কাজকে আরও বেগবান করতে হবে এবং জামায়াতে ইসলামীর কর্মীদের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী বাংলাদেশের সংসদ হবে কোরআনের ভিত্তিতে পরিচালিত।

মাওলানা কবিরুল ইসলাম আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী দেশের নেতৃত্ব গ্রহণ করলে দেশে খুন-গুম, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ ও দুর্নীতি থাকবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক পথ দেখেছে। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরও মানুষের মধ্যে খুন, ঘুষ, দুর্নীতি, জুলুম, চাঁদাবাজি, মাদক ও জুয়া বিদায় হয়নি; মাত্র হাত বদল হয়েছে। তাই মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায় এবং একটি ন্যায়সঙ্গত, শোষণহীন ও দুর্নীতিমুক্ত সমাজের প্রত্যাশা রাখে।

তিনি আরও বলেন, বিগত সরকারগুলো মানুষের ওপর সন্ত্রাস ও আগুন সন্ত্রাস চালিয়েছে এবং তাদের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার হরণ করেছে। এ কারণে জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফর্মুলা প্রবর্তন করেছিল। নতুন বাংলাদেশে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করা হবে এবং তাদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম হাসান টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম, মোঃ মুরাদুর রহমানসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই সমাবেশে নেতৃবৃন্দ ও কর্মীরা স্থানীয় জনগণের মধ্যে ইসলামের মূল্যবোধ, ন্যায়পরায়ণ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং ভোটারদের প্রতি ইসলামিক নীতি অনুসরণে রাজনৈতিক অংশগ্রহণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট