1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের আইএসপিআরের তালিকা প্রকাশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
সেনানিবাস

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে প্রাণনাশের আশঙ্কায় বহু নাগরিক, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা আশ্রয় নেন দেশের বিভিন্ন সেনানিবাসে। এদের মধ্যে মোট ৬২৬ জন ব্যক্তি আশ্রয় পান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২২ মে) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। এর আগে, ১৮ আগস্ট দেওয়া এক বিবৃতিতে আইএসপিআর জানায়—৫ আগস্টের ঘটনার পর আইন-শৃঙ্খলার অবনতিতে অনেকেই নিজ উদ্যোগে জীবনরক্ষার প্রয়োজনে সেনানিবাসে প্রবেশ করেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ৬২৬ জন নাগরিককে আশ্রয় দেওয়া হয়। এরমধ্যে ৬১৫ জন পরে স্বেচ্ছায় সেনানিবাস ত্যাগ করেন। ৪ জনকে অভিযোগ ও মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৭ জন এখনো সেনানিবাসে অবস্থান করছেন।

আইএসপিআর বলছে, বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, নাগরিকদের জীবন রক্ষা এবং আইনের শাসন বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই পদক্ষেপের মাধ্যমে সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রকাশিত তালিকা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের মধ্যে রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট