1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

জুলাইয়ের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ডলার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
ঈদে প্রবাসী আয় বৃদ্ধি, ডলার সংকট কাটছে: ১১ মাসে ২৮ বিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৩ দিনেই বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৪৪৭ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ধরে)। সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথমার্ধে প্রবাসী আয় গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২১ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৬০১ কোটি টাকা বেশি এসেছে।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। যদিও জুনের তুলনায় জুলাইয়ের প্রথমার্ধে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কম, তবে বছরের ভিত্তিতে এটি সুস্পষ্ট উর্ধ্বগতি।

বিশ্লেষকদের মতে, সরকার ঘোষিত ইনসেনটিভ এবং হুন্ডিবিরোধী অভিযানের ফলে প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন। বাংলাদেশ ব্যাংক আশা করছে, ঈদ-পরবর্তী সময়েও এই ধারা অব্যাহত থাকবে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট