1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষা বিষয়ে আলোচনা সভা

গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা, মানবাধিকার সুরক্ষা এবং এর প্রচারে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্যে পিরোজপুরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হলে সাংবাদিকদের আরও সচেতন, দায়িত্বশীল এবং পেশাদার হতে হবে।

সোমবার (৪ মে) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ), যেখানে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিএফ-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান মামুন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে সাংবাদিকরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমএসএফ-এর প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান। তার উপস্থাপনায় গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের যুগে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ এবং আধুনিক জ্ঞানের চর্চা অপরিহার্য।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাছিম, এস. এম. পারভেজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, অপসাংবাদিকতা পরিহার করা এখন সময়ের দাবি। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থার জায়গায় রাখতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, সৃজনশীল চিন্তাভাবনা ও প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে একটি সচেতন ও উন্নত সমাজ গঠন সম্ভব। মানবাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের কার্যকর ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

সভাটি অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও মতবিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে এবং গণমাধ্যমের ইতিবাচক পরিবর্তনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট