1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে রোকেয়া বেগম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
পিরোজপুরে জমি বিরোধের জেরে নিহত রোকেয়া বেগমের হত্যার বিচার দাবিতে স্বজন ও স্থানীয়দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত চার্জশিট দাখিল ও বিচার কার্যকর করার দাবি জানান।

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝেলাগাতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত রোকেয়া বেগমের হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের টাউনক্লাব সড়কে নিহতের স্বজন, এলাকাবাসী ও সামাজিক সংগঠনের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রোকেয়া বেগমের স্বামী আব্দুর রব আকন, দেবর আব্দুল হক আকন, ভাই মোসলেম মোল্লা, মামলার বাদী ও কন্যা নাসরিন আক্তার এবং জামাতা আল হেলাল। এ সময় স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ মে প্রতিপক্ষ পরিবারের হামলায় রোকেয়া বেগম নিহত হন। এ ঘটনায় তার মেয়ে নাসরিন আক্তার বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা (নং–১৪, তারিখ: ২৮ মে ২০২৫) দায়ের করেন, যেখানে ৭ জনকে আসামি করা হয়। পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করলেও পরে ৩ জন জামিনে বেরিয়ে এসে বাদীপক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে। এখনো চার্জশিট না হওয়ায় নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

মানববন্ধনে নিহতের মেয়ে নাসরিন আক্তার বলেন, “মায়ের হত্যার ছয় মাস পার হলেও আমরা এখনো ন্যায়বিচার পাইনি। ঘাতকেরা রাজনৈতিক আশ্রয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের ভয় দেখাচ্ছে। আমরা দ্রুত চার্জশিট ও বিচার চাই।”

স্থানীয়রা জানান, আদালতের রায় থাকা সত্ত্বেও প্রতিপক্ষ পরিবার এখনো রায় অমান্য করে দখল করা জমি ছাড়ছে না। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত বিচারের দাবি জানান। বক্তারা আরও বলেন, একজন নিরীহ নারীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার পরও যদি বিচার না হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা বিচার ব্যবস্থার প্রতি কমে যাবে।

মানববন্ধন শেষে নিহত রোকেয়া বেগমের পরিবার ও এলাকাবাসী দ্রুত চার্জশিট দাখিল, ঘাতকদের গ্রেপ্তার এবং আদালতের রায় কার্যকর করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট