1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা

রংপুর নগরীর মডার্ন মোড়ের ‘অর্জন’ নামক মুক্তিযুদ্ধভিত্তিক ঐতিহাসিক ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি কালো রং দিয়ে মুছে দিয়েছেন কয়েকজন আহত শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের একটি বিম লিফটার গাড়িতে করে শিক্ষার্থীরা ভাস্কর্যের উপরে ওঠে এবং কালো স্প্রে দিয়ে শেখ মুজিবের ছবিটি ঢেকে দেয়। এ সময় তারা ‘মুজিববাদের কবর দে’, ‘ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ প্রভৃতি স্লোগান দেয় এবং ছবি মুছে উল্লাস প্রকাশ করে।

জানা গেছে, গত ৫ আগস্ট ‘অর্জন’ ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়। ঝড় ও বাতাসে পতাকা সরে গেলে ছবি পুনরায় দৃশ্যমান হয়, যা নিয়ে রংপুরে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব রাজিমুজ্জামান হৃদয় বলেন, “জুলাই গেজেটভুক্ত কিছু আহত শিক্ষার্থী স্বপ্রণোদিত হয়ে এই প্রতীকে রঙ করেছেন। তারা ‘অর্জন’ ভাঙেনি, কারণ এটি মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে।”

ফেসবুকে সংগঠনটির অফিসিয়াল পেজ থেকে ঘটনার ছবি দিয়ে বলা হয়, “গোপালগঞ্জে খবর পাঠাও—রংপুরে বাকশালি মুজিবের ছবিতে কালো রং মেখে দিয়েছে কয়েকজন জুলাই যোদ্ধা।”

এর আগে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে সারাদেশে ছাত্র আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রংপুরে এই ভাস্কর্যচিত্র মুছে ফেলার ঘটনা ঘটল।

উল্লেখ্য, এ বছরের ৫ ফেব্রুয়ারি রংপুর জেলা স্কুল মোড়, কারমাইকেল কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার ঘটনা ঘটে। এবার সেই ধারাবাহিকতায় ‘অর্জন’ ভাস্কর্যে চিত্র মুছার ঘটনায় নতুন বিতর্ক শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি তবে গোয়েন্দা পর্যায়ে পর্যবেক্ষণ চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট