1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদও নূরজাহান বেগমের পদত্যাগের দাবি বৈষম্যবিরোধী ঐক্য ফোরাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নূরজাহান বেগম
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানিয়েছে এবং তাদের দুই সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন এবং টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে লিপ্ত ছিলেন উপদেষ্টাদের সহকারীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মোয়াজ্জেম হোসেন প্রায় ৪ শত কোটি টাকা আয় করেছেন।

একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবি এবং ডা. মাহমুদুল হাসান’এর বিরুদ্ধেও।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম আরও দাবি করেছে, অভিযুক্তদের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয়-প্রশ্রয় ছিল। তারা যদি এই দুর্নীতির ঘটনায় জড়িত না থাকতেন, তবে অভিযুক্তরা এতদূর যেতে পারতেন না। এটি প্রশ্ন তুলছে, তাদের নির্দেশদাতা বা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি দায় এড়াতে পারেন?

সংগঠনটি বলেছে, নৈতিক দায়বদ্ধতা এবং জনমনে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নূরজাহান বেগমের পদত্যাগ করা উচিত। পাশাপাশি, দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইতোমধ্যে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবী’কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সরকারের এই পদক্ষেপের পর বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম তাদের ধন্যবাদ জানিয়ে জানিয়েছে, তবে তারা বিশ্বাস করে যে এই দুর্নীতির সাথে আরও উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত থাকতে পারেন, যাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট