1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সামাজিক ব্যবসা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বিগত সরকারের আমলে সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেওয়া হয়নি, এমনকি তিন শূন্যের বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি।”

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ড. ইউনূস বলেন, “বর্তমান পৃথিবী গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে, যা আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা ভুল পথে হাঁটছি।”

তিনি বলেন, তরুণরাই বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, এজন্য তাদের চাকরি খোঁজা নয়, উদ্যোক্তা হওয়া দরকার। বর্তমান শিক্ষাব্যবস্থাও স্বপ্ন দেখাতে ব্যর্থ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “ডোনেশনের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এই মডেল শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীকে বদলে দিতে পারে।”

সামাজিক ব্যবসা দিবস ২০২৫-এর এই আয়োজনে অংশ নিয়েছেন ৩৮টি দেশের ১৮০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি এবং দেশি-বিদেশি মিলিয়ে এক হাজারের বেশি অংশগ্রহণকারী। অনুষ্ঠানে ‘থ্রি জিরো ইউনিভার্সিটি’ ও বৈশ্বিক সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সামাজিক ব্যবসা দিবস ২০২৫ উপলক্ষে ড. ইউনূসের বক্তব্য ছিল যুব সমাজের উদ্দেশে সাহসী বার্তা। উদ্ভাবন, উদ্যোক্তা মনোভাব ও মানবিক ব্যবসার প্রতি তাঁর জোর দেওয়া বক্তব্য ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দর্শনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট