1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা ন্যায়বিচার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবি জানান।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলারও তীব্র নিন্দা জানানো হয়।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় পিরোজপুর জেলা সাংবাদিক সমাজের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ।

বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক-এর স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, ডেইলি অবজারভার-এর জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক আমাদের সময়-এর জেলা প্রতিনিধি খালিদ আবু, দৈনিক যুগান্তর-এর জেলা প্রতিনিধি এস এম পারভেজ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ এবং দৈনিক ইনকিলাব-এর জেলা প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবুসহ অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় হুমকি। তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অংশগ্রহণকারীরা আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত সাংবাদিকতা মারাত্মক সংকটে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট