1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল পটুয়াখালী সদর উপজেলার বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, প্রায় পাঁচ মাস আগে সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয়ে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারকে (২৩) বিয়ে করেন। সেনাবাহিনীর লোগো সংবলিত মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় কখনো ‘মেজর’, আবার কখনো ‘ডিজিএফআই কর্মকর্তা’ পরিচয়ে চলাফেরা করতেন তিনি।

এই ছদ্মপরিচয় কাজে লাগিয়ে সোহেল বকসীর ঘটিচোরা গ্রামে আরও একটি বিয়ে করেন। পাশাপাশি, উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয়কে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। শুরুতে চাকরির আশায় গৃহবধূ ১৫ হাজার টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পর সোহেল নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

এরপর হাসি রানী মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে সোহেলকে আটক করে। এছাড়া, আরও অন্তত ৬-৭ জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “আটক যুবক সেনাবাহিনী বা ডিজিএফআইয়ের কোনো সদস্য নন। প্রতারণার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট