1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন করা হয়েছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে এবং তরুণ প্রজন্মের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভিটাবাড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের জন্য এই কর্ণার কার্যকর ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিল্পী হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিপ্লবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট